মুন্সিগঞ্জ শহরে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা
৯৪৫

মুন্সিগঞ্জ, ১৭ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানকালে মেসার্স শহীদ ট্রেডার্সে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে প্রতিটি সিলিন্ডার ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আলিম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন।

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা করে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ