মুন্সিগঞ্জে অটো ছিনতাই-হত্যায় অভিযুক্ত যুবদল নেতা বাবু মিজি সংগঠন থেকে বহিষ্কার
৪১৪

মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় পূর্বে গ্রেপ্তার এবং সম্প্রতি চরকেওয়ারে সুমন মৃধা হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট ওরফে বাবু মিজিকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল।

রোববার (১৮ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সম্রাট বাবু মিজিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ২২ এপ্রিল মুন্সিগঞ্জ সদরে চালককে জিম্মি করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় দেশীয় অস্ত্র ও হাতবোমাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন সম্রাট ওরফে বাবু মিজি (৩৬)।

সম্প্রতি চরকেওয়ারে সুমন মৃধা হত্যা মামলায়ও তাঁর নাম এজাহারভুক্ত আসামি হিসেবে রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ