মুন্সিগঞ্জে একইদিনে ভিন্ন দুই নারী জন্ম দিলেন এক জোড়া ছেলে, এক জোড়া মেয়ে
মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে একই দিনে ভিন্ন দুই নারী দুটি করে সন্তানের জন্ম দিয়েছেন। তাঁদের একজন জন্ম দিয়েছেন এক জোড়া ছেলে সন্তান, অন্যজন এক জোড়া মেয়ে সন্তান। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ইউনাইটেড ক্লিনিক প্যাথলজিতে অস্ত্রোপচারের মাধ্যমে এই চার নবজাতকের জন্ম হয়। ক্লিনিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার পৃথক দুই প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসক ডা. তানিয়া রহমান। এতে এক প্রসূতির ঘরে দুই ছেলে এবং অপর প্রসূতির ঘরে দুই মেয়েসন্তান জন্ম নেয়। ক্লিনিক কর্তৃপক্ষ নবজাতকদের জন্মের বিষয়টি জানিয়ে তাদের সুস্থতা ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছে। তবে নবজাতক ও তাঁদের মায়েদের শারীরিক অবস্থা...
৯৪৩
মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে একই দিনে ভিন্ন দুই নারী দুটি করে সন্তানের জন্ম দিয়েছেন। তাঁদের একজন জন্ম দিয়েছেন এক জোড়া ছেলে সন্তান, অন্যজন এক জোড়া মেয়ে সন্তান।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ইউনাইটেড ক্লিনিক প্যাথলজিতে অস্ত্রোপচারের মাধ্যমে এই চার নবজাতকের জন্ম হয়।
ক্লিনিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার পৃথক দুই প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসক ডা. তানিয়া রহমান। এতে এক প্রসূতির ঘরে দুই ছেলে এবং অপর প্রসূতির ঘরে দুই মেয়েসন্তান জন্ম নেয়।
ক্লিনিক কর্তৃপক্ষ নবজাতকদের জন্মের বিষয়টি জানিয়ে তাদের সুস্থতা ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছে।
তবে নবজাতক ও তাঁদের মায়েদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।








