মুন্সিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার প্রাণ গেল ইন্টারনেট ব্যবসায়ীর, এতিম ৩ সন্তান
1

মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সোহেল মোল্লা (৪৮) নামে এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তিনি মারা যান।

নিহত সোহেল মোল্লা সিরাজদিখান উপজেলার মালখাণগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের জয়নাল মোল্লার ছেলে। তিনি মালখাণগর ইউনিয়নের তালতলা বাজারে দীর্ঘদিন ধরে ডিস ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর সোহেল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১২টার দিকে তার মৃত্যু হয়।

সোহেল মোল্লা দুই মেয়ে ও এক ছেলের বাবা। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

পরিবার সূত্রে আরও জানা গেছে, শুক্রবার বাদ জুমা ফেগুনাসার এলাকায় সোহেল মোল্লার জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ নিয়ে মুন্সিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। তবে, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। বর্ষা মৌসুমে জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জনমনে উদ্বেগও বাড়ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ