৬ মাসে মুন্সিগঞ্জ পুলিশের ৮৮০ অভিযান: ১২’শ গ্রেপ্তার, উদ্ধার আড়াই কোটি টাকার মাদক
1

মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

চলতি বছরের প্রথম ছয় মাসের বেশি সময়ে মুন্সিগঞ্জে মাদকবিরোধী ৮৮০টি অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং ১ হাজার ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ২ কোটি ২১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকা।

মুন্সিগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে আজ ২৭ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৮৮০টি মামলা করা হয়েছে।

পুলিশের অভিযানে সবচেয়ে বেশি উদ্ধার হয়েছে ইয়াবা। এ সময়ে ৫৭ হাজার ৭৫৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি ১০৩ কেজি ৩৪৮ গ্রাম গাঁজা, ১২৭ দশমিক ১২ গ্রাম হেরোইন ও ৪৪৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে ২২৪ বোতল ফেয়ারডিল, ১০ বোতল ফেনসিডিল, ৩০ গ্রাম আইস, ২৬ বোতল বিদেশি মদ, ৪৭৪ ক্যান বিয়ার, ২২ লিটার চোলাই মদ, ৪০০ মিলিলিটার প্রাইডল সিরাপ, ১১০ বোতল উইনসেরেক্স সিরাপ, ৭ বোতল ইস্কাফ এবং ৭৫০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৩টি গাঁজা গাছও উদ্ধার করেছে পুলিশ।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা ও পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো এসব অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ