মুন্সিগঞ্জে সাংস্কৃতিক ঐক্য পরিষদের জমকালো সাংস্কৃতিক উৎসব
41

মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য ও সংগীত পরিবেশনা এবং গুণীজনকে সংবর্ধনার মধ্য দিয়ে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাংস্কৃতিক উৎসব। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ৯ জন বিজয়ীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিযোগীদেরও পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে আনমনা প্রাঙ্গণ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক শাহনাজ হীরাকে সংবর্ধনা দেওয়া হয়। আদিবাসী ভাষা সম্মেলনে সাংবাদিক হিসেবে নেপালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মুন্সিগঞ্জের ক্ষুদে নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। মুন্সিগঞ্জের শিল্পীদের পরিবেশনায় সংগীতের আসরও জমে ওঠে। শিশু-কিশোর শিল্পীদের নৃত্য ও স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শকেরা।

সাংস্কৃতিক ঐক্য পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সিগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. কামরান হোসেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. এরশাদ হাসান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সিগঞ্জের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সংস্কৃতিকর্মী অভিজিৎ দাস ববি, আবৃত্তিশিল্পী মাহফুজুর রহমান লিপু, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী মুজিবুর রহমান সুমন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সিগঞ্জের সাবেক সভাপতি আমানউল্লাহ প্রধান শাহীন, সাংস্কৃতিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী বিউটি আক্তার তৃষা, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা শিশির রহমান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সিগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ মোড়ল।

এ ছাড়া সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মন্ডল, সহসভাপতি আজিজা খাতুন মিতা, সংগীতশিল্পী রফিকুল ইসলাম বাবু, নৃত্য সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক নাফিজ ইখতিয়ার তানভীর, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান জয়া, অনুষ্ঠান সম্পাদক ও সংগীত প্রশিক্ষক মো. আলমগীর এবং প্রশিক্ষণ সম্পাদক ও সংগীতশিল্পী অনন্যা রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ঐক্য পরিষদের দুই সহসভাপতি, আবৃত্তিশিল্পী হোসনে আরা ঝুমুর ও মো. সুমন শেখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ