মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে যুবকের কাছে মিললো আড়াইশো পিস ইয়াবা
১৩০

মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ মো. জিহাদ হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাইচাইল এলাকায় আমজাদ হাওলাদারের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিহাদ হাওলাদার কাইচাইল এলাকার বাসিন্দা আমজাদ হাওলাদারের ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদ। এ সময় ডিবি পুলিশের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার জিহাদ হাওলাদারের বিরুদ্ধে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ