বাজেট অধিবেশন ডিসেম্বরে ও অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব জাতীয় সংস্কার পার্টি’র
41

মুন্সিগঞ্জ, ২৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জাতীয় বাজেট অধিবেশন ডিসেম্বর মাসে আয়োজন এবং দেশের অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় সংস্কার পার্টি (এনআরপি)।

গত সোমবার (২২ জুন) রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব বরাবর ভিন্ন ভিন্ন দরখাস্ত দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অনুলিপি পাঠানো হয়। প্রস্তাব দেন দলটির চেয়ারম্যান কামরুল ইসলাম জাহাঙ্গীর।

স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে অর্থবছর জুলাই-জুন হওয়ায় বর্ষা মৌসুমে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নানা ধরনের জটিলতা তৈরি হয়। বিশেষ করে রাস্তা-ঘাট, সেতু, কালভার্ট, ড্রেনেজ, সুয়ারেজ, গ্যাস, বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও পানিসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বর্ষাকালে ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রকল্প ব্যয় বৃদ্ধি পায় এবং জনদুর্ভোগও বাড়ে।

এতে আরও উল্লেখ করা হয়, বর্ষার কারণে অনেক উন্নয়নকাজ সম্পন্ন হওয়ার পরও পুনরায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে সরকারি অর্থের অপচয় ঘটে। জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক অর্থবছর চালু করা হলে শুষ্ক মৌসুমে অধিকাংশ উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হবে এবং সরকারি ব্যয়ের কার্যকারিতা টেকসই হবে ।

জাতীয় সংস্কার পার্টির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণের স্বার্থে বাজেট অধিবেশন ডিসেম্বর মাসে আয়োজন এবং জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক অর্থবছর চালুর বিষয়ে সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনা প্রয়োজন।

স্মারকলিপির অনুলিপি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী , সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ