গজারিয়ায় ধর্ষণের শিকার শিশু পরিবারের পাশে এমপি রতন, বিচার নিশ্চিতের আশ্বাস
11

মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ, ভিডিও ধারণ ও পরবর্তীতে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ৫ মাসের অন্ত:সত্ত্বার ঘটনায় ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করে বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

আজ সোমবার রাতে উপজেলার একটি গ্রামে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

এসময় সাথে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, সংসদ সদস্যের সহধর্মিনী নুর-ই-জান্নাত রোশনী, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাব্বির হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মো. মোজাম্মেল হক মুন্না, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল শিকদার, সাবেক জেলা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম জসিম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার জালাল রীমু, সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নুরুল আমিন সরকার,যুবদল নেতা সবুজ শিকদার, রেজাউল করিম তারেক, উপজেলা জাসাস সভাপতি সোলায়মান প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।

এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন অশ্রুসিক্ত কন্ঠে বলেন, আমরা ভুক্তভোগীর পাশে আছি, তাকে সামাজিকভাবে প্রতিষ্ঠার জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করবো। যারা এই জঘন্য কাজে জড়িত তাদের বিচার নিশ্চিত করবো।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও সংসদ সদস্যের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত পাঁচ/ছয় মাস পূর্বে হতদরিদ্র এই কিশোরীকে দেশীয় অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ পাওয়া যায় স্থানীয় ইসমম (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে এ ঘটনায় সম্প্রতি থানায় মামলা হলে পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ