মুন্সিগঞ্জে বাসা ভাড়া নিয়ে ইয়াবা বেচতেন নারী, ৫০ পিসসহ ধরলো ডিবি
মুন্সিগঞ্জ, ৬ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার নৈদিঘির পাথর এলাকায় বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা চালানোর অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানার নৈদিঘির পাথর এলাকার রফিকের ভাড়া বাড়ির সামনের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম বিপুলি আক্তার (৪২)। তিনি নৈদিঘির পাথর এলাকার রফিকের বাড়ির ভাড়াটিয়া। তার স্বামী মৃত আমির হোসেন। জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের...
8
মুন্সিগঞ্জ, ৬ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার নৈদিঘির পাথর এলাকায় বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা চালানোর অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানার নৈদিঘির পাথর এলাকার রফিকের ভাড়া বাড়ির সামনের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম বিপুলি আক্তার (৪২)। তিনি নৈদিঘির পাথর এলাকার রফিকের বাড়ির ভাড়াটিয়া। তার স্বামী মৃত আমির হোসেন।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








