শতভাগ পাসে জেলার সেরা পঞ্চসার আইডিয়েল ইনস্টিটিউটকে ডিসি’র ফুলেল শুভেচ্ছা
মুন্সিগঞ্জ, ১১ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কৃতিত্ব অর্জনকারী পঞ্চসার আইডিয়েল ইনস্টিটিউটকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। এ সময় তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সদর উপজেলার পঞ্চসার আইডিয়েল ইনস্টিটিউট থেকে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটি জেলার একমাত্র শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কৃতিত্ব অর্জন করে।
শুধু শতভাগ পাস নয়, ফলাফলে ভালো করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তাদের মধ্যে ১০ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া দুইজন শিক্ষার্থী সব বিষয়ে এ+ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, ভালো ফলাফলের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখতে হবে। শিক্ষা ক্ষেত্রে পঞ্চসার আইডিয়েল ইনস্টিটিউট আরও সাফল্য অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও গৌরবময় অগ্রযাত্রা কামনা করেন।









