মুন্সিগঞ্জে খেলার কথা বলে শিশু বলাৎকারের অভিযোগ: আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি
18

মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় ছয় বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত জুবায়ের (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।

পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে নয়াগাঁও পূর্বপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে জুবায়ের খেলার কথা বলে ওই শিশুকে তার ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করা হয়। দুপুর প্রায় ৩টার দিকে শিশুটি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে আসলে তার মা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় ডাক-চিৎকার শুরু করলে অভিযুক্ত জুবায়ের বাসা থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন।

বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন অভিযোগ প্রাপ্তির তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ