এসএসসি: মুন্সিগঞ্জে পাশের হার ৭১.৭৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৫৫ জন
32

মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

পরীক্ষার ফলাফলে মুন্সিগঞ্জ জেলায় মোট ১২ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৯ হাজার ১৪১ জন। জেলায় এবার গড় পাশের হার ৭১ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে ৩৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

প্রাপ্ত ফলাফলের তথ্য অনুযায়ী, জেলার ছয়টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পাশের হার লৌহজংয়ে—৮০ দশমিক ৯০ শতাংশ। এ উপজেলায় ১ হাজার ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৪৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন।

শ্রীনগরে ২ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ২১ জন। পাশের হার ৭৬ দশমিক ০৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন।

টংগিবাড়ীতে ১ হাজার ৬২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৫২ জন পাস করেছে। পাশের হার ৭১ দশমিক ১১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।

মুন্সিগঞ্জ সদরে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। ৩ হাজার ৩৪৪ জনের মধ্যে পাস করেছে ২ হাজার ৩৭৭ জন। পাশের হার ৭১ দশমিক ০৮ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে জেলার সর্বোচ্চ ১২২ জন।

অন্যদিকে, গজারিয়ায় ১ হাজার ৫০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ১৩ জন। পাশের হার ৬৭ দশমিক ১৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন।

জেলার মধ্যে সবচেয়ে কম পাশের হার সিরাজদিখানে। এ উপজেলায় ২ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৬২৯ জন। পাশের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ