৪ আগস্ট: গতবছর ‘রক্তাক্ত মুন্সিগঞ্জ দিবস’ পালিত হলেও এবার নেই কোনো বিশেষ আয়োজন
8

মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মুন্সিগঞ্জের শহিদদের স্মরণে গত বছর (২০২৫) জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো পালিত হয়েছিল ‘রক্তাক্ত মুন্সিগঞ্জ দিবস’। দিনটিকে ঘিরে ছিল নানা কর্মসূচি ও আনুষ্ঠানিক আয়োজন।

তবে গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে এবার (২০২৬) জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘রক্তাক্ত মুন্সিগঞ্জ দিবস’ পালনের কোনো ঘোষণা বা বিশেষ কর্মসূচি নেওয়া হয়নি। ফলে দিবসটি ঘিরে শহিদ পরিবারের সদস্য ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

২০২৫ সালে দিবসটি উপলক্ষে শহরের উত্তর ইসলামপুর এলাকায় তিন শহিদের স্মরণে নির্মিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এ পুষ্পস্তবক অর্পণ, ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’-এ দোয়া ও মোনাজাত, জেলা শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ‘রক্তাক্ত মুন্সিগঞ্জ’ শীর্ষক আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল।

আর এবছর জুলাই শহিদদের কবর জিয়ারত এবং ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ উদ্বোধন কর্মসূচি রাখা হয়েছে। আলাদা করে দিনটি স্মরণে কোন দিবস ঘোষণা হয়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে মুন্সিগঞ্জ শহরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে উত্তর ইসলামপুর এলাকার তিনজন শহিদ হন।

তারা হলেন—সজল মোল্লা (৩১), রিয়াজুল ফরাজী (৩৮) ও নুর মোহাম্মদ ওরফে ডিপজল (২২)। এছাড়া ১৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার বিভিন্ন স্থানে মুন্সিগঞ্জের আরও ১৩ জন নিহত হন।

শহিদদের স্মরণে উত্তর ইসলামপুর এলাকায় নির্মাণ করা হয়েছে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ এবং শহরের লিচুতলা এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’।

তবে গত বছরের তুলনায় এবার ‘রক্তাক্ত মুন্সিগঞ্জ দিবস’ পালনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ