শুধুমাত্র সওয়াবের আশায় ৬০ বছর ধরে বিনা পারিশ্রমিকে দাফন-কাফন করেন মুন্সিগঞ্জের হাকিম আলী
8

মুন্সিগঞ্জ, ৩১ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মানুষের শেষ যাত্রার সঙ্গী হিসেবে গত ছয় দশক ধরে নিঃস্বার্থ সেবা দিয়ে চলেছেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি এলাকার বাসিন্দা হাকিম আলী প্রধান। একজন সাধারণ কৃষক হয়েও মৃত্যুর ডাকে সাড়া দিয়ে এলাকার মানুষের মরদেহ গোসল করানো ও কবর খোঁড়ার মতো মহৎ কাজটি তিনি করে আসছেন কোনো বিনিময় ছাড়াই।

তরুণ বয়সে বাবাকে হারানোর পর থেকেই হাকিম আলী মুরুব্বিদের দেখাদেখি এই সেবামূলক কাজের সাথে জড়িয়ে পড়েন। গত ৬০ বছরে তিনি সহস্রাধিক মানুষের শেষ শয্যার ব্যবস্থা করেছেন।

বিস্তারিত ভিডিওতে:

স্থানীয়রা জানায়, এলাকায় কেউ মারা গেলেই সবার আগে ডাক পড়ে হাকিম আলীর। মাইকে ঘোষণার সাথে সাথেই কোদাল হাতে ছুটে যান তিনি। করোনার মতো ভয়াবহ মহামারির সময়েও যখন মানুষ আপনজনকেও স্পর্শ করতে ভয় পাচ্ছিল, তখনও হাকিম আলী অবিচল থেকে তার দায়িত্ব পালন করেছেন।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ