ঢাকা কাচ্চি ডাইনের মুন্সিগঞ্জ শাখার রান্নাঘরে মিললো ‘স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ উপাদান, জরিমানা
1

মুন্সিগঞ্জ, ২৮ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাগমামুদালী পাড়ায় অবস্থিত ঢাকা কাচ্চি ডাইন নামের একটি খাদ্য প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটির রান্নাঘরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের প্রমাণ পাওয়া যায়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না খাতুন।

অভিযানে সহযোগিতা করেন মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের স্যানিটারি ইন্সপেক্টর মুহাম্মদ জামাল উদ্দিন মোল্লা।

জেলা প্রশাসন জানায়, অভিযানের সময় খাদ্য প্রস্তুতের পরিবেশ ও রান্নাঘর পরিদর্শন করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারের পাশাপাশি অবৈধ উপায়ে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ