মুন্সিগঞ্জের বাবা আদম মসজিদের ইমামের ছেলে নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার
মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ শহরের কাঁঠালতলা দরগাবাড়ি এলাকার বাসিন্দা ও দরগাহ বাড়ি বাবা আদম শাহী জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান সালেহীর ছোট ছেলে মো. জুলকারনাইন নিখোঁজ হয়েছেন। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ জুলকারনাইনের গায়ের রং শ্যামলা। তার বাড়ি মুন্সিগঞ্জ শহরের কাঁঠালতলা দরগাবাড়ি এলাকায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৭১৮-৭১২২৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা...
7
মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের কাঁঠালতলা দরগাবাড়ি এলাকার বাসিন্দা ও দরগাহ বাড়ি বাবা আদম শাহী জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান সালেহীর ছোট ছেলে মো. জুলকারনাইন নিখোঁজ হয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ জুলকারনাইনের গায়ের রং শ্যামলা। তার বাড়ি মুন্সিগঞ্জ শহরের কাঁঠালতলা দরগাবাড়ি এলাকায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৭১৮-৭১২২৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ ঘটনায় পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন।









