শিলই হাজী মনিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন জাকির হোসেন জমাদ্দার
25

মুন্সিগঞ্জ, ১০ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী শিলই হাজী মনিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. জাকির হোসেন জমাদ্দার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সম্প্রতি এ কমিটির অনুমোদন প্রদান করেছে।

গত ৭ জুন ২০২৬ তারিখে জারি করা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে সভাপতি হিসেবে জাকির হোসেন জমাদ্দারের নাম উল্লেখ করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মো. রেজাউল করিম এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন আব্দুল হামিদ। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. জাকির হোসেন জমাদ্দারের নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যেও এ কমিটি নিয়ে ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে।

জাকির হোসেন জমাদ্দার ঢাকা জাতীয় স্টেডিয়াম মালিক দোকান মালিক সমিতির সহ সভাপতি, সাউথ বারিধারা কল্যাণ সোসাইটির সাংগঠনিক সম্পাদক, গুলশান সাউথ পার্ক ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্রাভেল অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, এডহক কমিটির মেয়াদ হবে অনুমোদনের তারিখ থেকে ছয় মাস অথবা নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠিত হওয়ার আগ পর্যন্ত, যেটি আগে হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ