এইচএসসিতে মুন্সিগঞ্জে পাসের হার ৫০.৬২ শতাংশ, জিপিএ-৫: ৫৫, পাশ করেনি ৪ হাজার ২৫৪
মুন্সিগঞ্জ, ৩১ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
এইচএসসি পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলায় পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ। এ বছর জেলার ছয়টি উপজেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৮ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৪ হাজার ৩৬১ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন।
উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে জেলার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে লৌহজং উপজেলা। এ উপজেলায় পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার গজারিয়া উপজেলায়, ৩২ দশমিক ৯৪ শতাংশ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, গজারিয়া উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১১২ জন। জিপিএ-৫ পেয়েছেন একজন। এ উপজেলায় অনুত্তীর্ণ হয়েছেন ২২৮ জন।
লৌহজং উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেন ৯২৯ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬০৩ জন। জিপিএ-৫ পেয়েছেন আটজন। পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ।
মুন্সিগঞ্জ সদর উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ১৭১ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৮৩৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন। পাসের হার ৫৭ দশমিক ৯৬ শতাংশ। জেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন এ উপজেলার শিক্ষার্থীরা।
সিরাজদিখান উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। পাসের হার ৪৪ দশমিক ২৪ শতাংশ।
শ্রীনগর উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৪৬৫ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৯০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। পাসের হার ৪৪ দশমিক ২২ শতাংশ।
অন্যদিকে টংগিবাড়ী উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬৬৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৫৭ জন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। এ উপজেলায় পাসের হার ৩৮ দশমিক ৪৭ শতাংশ।
সামগ্রিক ফলাফলে দেখা যায়, জেলার ছয়টি উপজেলার মধ্যে পাসের হারে লৌহজং প্রথম এবং গজারিয়া সর্বনিম্ন অবস্থানে রয়েছে। আর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় মুন্সিগঞ্জ সদর উপজেলা সবার ওপরে।








