মুন্সিগঞ্জে পুকুরে ভাসছিল যুবকের মরদেহ, মানিব্যাগে মিলল ‘চারিত্রিক সনদ’
২৩

মুন্সিগঞ্জ, ৪ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর মানিব্যাগে থাকা একটি চারিত্রিক সনদের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।

আজ বুধবার দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হৃদয় হোসেন টংগিবাড়ী উপজেলার নগরজোয়ার গ্রামের প্রয়াত কামাল হোসেনের ছেলে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল তার।

নিহতের স্ত্রী তানহা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, গত ২৬ অক্টোবর হৃদয় বাসা থেকে সিরাজদিখানে কাজের কথা বলে বের হন। কিন্তু তিনি যে বালাসুরে তার চাচাতো দেবর পিয়াস ও সিহাবের বাড়িতে যাবেন, তা স্ত্রীকে জানাননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয়ের চাচাতো ভাই পিয়াস শ্রীনগরের বালাশুর বৌবাজার এলাকায় বসবাস করেন। তাঁর কাছে নিয়মিত যাতায়াত ছিল হৃদয়ের। তিন-চার দিন আগে তিনি সেখানে বেড়াতে আসেন।

বুধবার সকালে স্থানীয়রা পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, নিহতের সঙ্গে থাকা মানিব্যাগে পাওয়া চারিত্রিক সনদের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁর বাড়ি টঙ্গিবাড়ী উপজেলায় হওয়ায় বিষয়টি সেখানকার থানা পুলিশকে জানানো হয়েছে। নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, হৃদয় সাঁতার জানতেন না।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ