মুন্সিগঞ্জের লৌহজং ও শ্রীনগরের ১৩ এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
মুন্সিগঞ্জ, ২৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলার কয়েকটি এলাকায় আগামী শনিবার (২৭ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীনগর গ্রিডের ৪ নম্বর ফিডার (দোগাছি-কাজিরপাগলা) উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন ও উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ বিদ্যুৎ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জুন শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধের আওতায় থাকবে— মাওয়া, হলদিয়া, শিমুলিয়া, যশলদিয়া, সমষপুর, কুমারভোগ, গোয়ালীমান্দ্রা, খড়িয়া, ঘৌড়দৌড় বাজার, কনকসার, নাগেরহাট, খানবাড়ি ও দোগাছি এলাকাসহ আশপাশের বিভিন্ন অঞ্চল।
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ মনসুর হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, কাজের স্বার্থে বা জরুরি প্রয়োজনে নির্ধারিত সময়সূচির কিছুটা পরিবর্তন হতে পারে। এছাড়া কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ সহযোগিতা কামনা করেছে।








