মুন্সিগঞ্জে কথা না শোনায় রাগ করে নাতিকে আছাড়, ভিডিও ছড়ানোর পর দাদী গ্রেপ্তার
31

মুন্সিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়াই বছরের নাতিকে মাটিতে আছাড় দেওয়ার অভিযোগে মুক্তা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুক্তা বেগম শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের কাননিসার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি তোফায়েল খানের স্ত্রী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাননিসার এলাকায় তোফায়েল খানের বাড়ির উঠানে তাঁর আড়াই বছরের নাতি নাফিন খান ওরফে রাইয়ানকে আছাড় দিয়ে ফেলে দেন মুক্তা বেগম।

ঘটনার একটি ভিডিও গত ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। পরে শিশুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে শঙ্কামুক্ত অবস্থায় বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়িতে রয়েছে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর থানার একটি দল অভিযান চালিয়ে দেউলভোগ এলাকা থেকে মুক্তা বেগমকে গ্রেপ্তার করে।

পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, নাতিকে প্রতিবেশীর অন্য একটি ঘরে না যাওয়ার জন্য বারবার বলার পরও কথা না শোনায় রাগ করে তিনি আছাড় মারেন।

তিনি জানান, গ্রেপ্তার মুক্তা বেগমকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ