নারীর সঙ্গে ‘একান্ত সময়’ কাটাতে গিয়ে মুন্সিগঞ্জে বিএনপি নেতা আটক
মুন্সিগঞ্জ, ২৬ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক নারীর সঙ্গে ‘একান্ত সময়’ কাটানোর অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির মুন্সি। আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের গয়াতলা এলাকা থেকে তাকে ওই নারীর সঙ্গে আটক করেন স্থানীয়রা। পরে এলাকাবাসী তাকে ও সঙ্গে থাকা নারীকে পুলিশের কাছে সোপর্দ করে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক জমির মুন্সি মোল্লাকান্দি গ্রামের তাহের আলী মুন্সির মেজো ছেলে। তিনি বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। স্থানীয়দের দাবি, জমির মুন্সির বিরুদ্ধে এর আগেও নারী সংক্রান্ত একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। পুলিশ জানায়,...
1
মুন্সিগঞ্জ, ২৬ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক নারীর সঙ্গে ‘একান্ত সময়’ কাটানোর অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির মুন্সি।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের গয়াতলা এলাকা থেকে তাকে ওই নারীর সঙ্গে আটক করেন স্থানীয়রা। পরে এলাকাবাসী তাকে ও সঙ্গে থাকা নারীকে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক জমির মুন্সি মোল্লাকান্দি গ্রামের তাহের আলী মুন্সির মেজো ছেলে। তিনি বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
স্থানীয়দের দাবি, জমির মুন্সির বিরুদ্ধে এর আগেও নারী সংক্রান্ত একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








