মুন্সিগঞ্জ শহরের কোটগাঁও থেকে মাঠপাড়ার বাবু ইয়াবাসহ গ্রেপ্তার
6

মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের কোটগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাহবুবুর রহমান বাবু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌরসভার উত্তর কোটগাঁও এলাকার শওকত হোসেন খান ওরফে সোহেল খান ওরফে গিট্টু সোহেলের বাড়ির সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি.) রাশেদ মুন্সীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাহবুবুর রহমান বাবুকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাহবুবুর রহমান বাবু মুন্সিগঞ্জের মাঠপাড়া এলাকার আব্দুস সালাম বীরের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ