মিরকাদিম পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হতে চায় বিপুল তালুকদার
1

মুন্সিগঞ্জ, ১৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর ছাত্রদলের আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন ছাত্রনেতা বিপুল তালুকদার। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় এই নেতা স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারে কাজ করে যাচ্ছেন।

এ লক্ষ্যে গত শনিবার (১৩ জুন) মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ মিছিলে কর্মী-সমর্থকদের নিয়ে অংশ নেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠিত ওই মিছিলে বিপুল তালুকদারের উপস্থিতি ও কর্মীদের অংশগ্রহণ আলোচনার জন্ম দেয়।

বিপুল তালুকদার বলেন, ছাত্রদলের আদর্শ ও বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আমি সবসময় মাঠে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। দল যদি আমাকে মূল্যায়ন করে, তাহলে মিরকাদিম পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করতে বিপুল তালুকদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

আগামী দিনে মিরকাদিম পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে সাধারণ সম্পাদক পদে বিপুল তালুকদারকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন তার সমর্থকরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ