মাছ ধরার সময় মিলল ‘কোটি টাকার’ পিলার
158

যশোরের অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া একটি সীমানা পিলার নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে থানায় নেয়।

আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মাহবুব হোসেন তাঁর পুকুরে মাছ ধরতে জাল ফেললে পিলারটি জালে আটকা পড়ে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, কামানের গোলার মতো দেখতে বস্তুটির উচ্চতা ২৬ ইঞ্চি এবং ব্যাস ২১ ইঞ্চি। এটি আসলে কী, তা জানতে বস্তুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানো হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সাংবাদিক মজিবর রহমান জানান, পিলারসদৃশ বস্তুটির গায়ে ইস্ট ইন্ডিয়া ১৮১৮ লেখা রয়েছে। এটি দেখতে বুলেট আকৃতির। এর কাছে লোহাজাতীয় কোনো জিনিস ধরলে চুম্বকের মতো আকর্ষণ করছে।

এ ধরনের সীমানা পিলারের মূল্য কোটি টাকারও বেশি বলে এলাকায় প্রচলিত। সে কারণে পুকুর থেকে এ ধরনের পিলার উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ভিড় সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ