টেস্টে ফল খারাপ: মুন্সিগঞ্জে বাসা থেকে বের হয়ে নিখোঁজ স্কুলছাত্রী
মুন্সিগঞ্জ, ১৬ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বাসা থেকে রাগ করে বের হয়ে নিখোঁজ হয়েছে অঙ্কিতা সেন (১৬) নামে এক স্কুলছাত্রী। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ অঙ্কিতা সেন সুখবাসপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম উজ্জ্বল সেন (মৃত)। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় মন খারাপ করে সকালে বাসা থেকে বের হয়ে যায় অঙ্কিতা। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কোনো হৃদয়বান ব্যক্তি অঙ্কিতার সন্ধান পেয়ে থাকলে অথবা কোথাও দেখে...
৭০৪
মুন্সিগঞ্জ, ১৬ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বাসা থেকে রাগ করে বের হয়ে নিখোঁজ হয়েছে অঙ্কিতা সেন (১৬) নামে এক স্কুলছাত্রী।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ অঙ্কিতা সেন সুখবাসপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম উজ্জ্বল সেন (মৃত)।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় মন খারাপ করে সকালে বাসা থেকে বের হয়ে যায় অঙ্কিতা। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
কোনো হৃদয়বান ব্যক্তি অঙ্কিতার সন্ধান পেয়ে থাকলে অথবা কোথাও দেখে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
যোগাযোগ: ০১৮১২-২১০৭৬৪









