মুন্সিগঞ্জে ২০০পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ ঢালী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগে থেকেই ১২টি মামলা রয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার উত্তর মূলচর এলাকায় ফিরোজ মিয়ার গ্যাসের দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরীফ ঢালী মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ বেহেরকান্দী গ্রামের রফি ঢালীর ছেলে। জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, শরীফ...
২১
মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ ঢালী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগে থেকেই ১২টি মামলা রয়েছে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার উত্তর মূলচর এলাকায় ফিরোজ মিয়ার গ্যাসের দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শরীফ ঢালী মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ বেহেরকান্দী গ্রামের রফি ঢালীর ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, শরীফ ঢালীর বিরুদ্ধে পূর্বে ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







