মুন্সিগঞ্জে খড়ের স্তুপে পড়েছিল একজনের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন
১১৯৭

মুন্সিগঞ্জ, ১৮ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে খড়ের স্তূপের পাশ থেকে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের পরিবানু কিন্ডারগার্টেনের সামনে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলমগীর মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর গ্রামের আহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কালিনগর থেকে খাসমহল বালুচর যাওয়ার সংযোগ সড়কের পাশে পরিবানু কিন্ডারগার্টেনের সামনে খড়ের স্তূপের কাছে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা থানায় খবর দিলে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরও বলেন, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ