তালিকা প্রকাশ: ২১ জানুয়ারি মুন্সিগঞ্জ সদরের ৯ ইউনিয়নে ভোট, বাকি উপজেলায় ৪ ধাপে
১৩০

মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলার ৬৭টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি মুন্সিগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি পাঁচ উপজেলার ৫৮টি ইউনিয়নে পরবর্তী চার ধাপে ভোট হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে মুন্সিগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন হবে।

দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তৃতীয় ধাপে ২৯ এপ্রিল টংগিবাড়ী উপজেলার ১২টি এবং লৌহজং উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দুই উপজেলার মোট ২২টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

চতুর্থ ধাপে ১৩ মে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সবশেষ পঞ্চম ধাপে ২৭ মে সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হবে।

জেলা অনুযায়ী ধাপভিত্তিক নির্বাচনের হিসাব অনুযায়ী, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৯টি, গজারিয়ার ৮টি, টঙ্গিবাড়ীর ১২টি, লৌহজংয়ের ১০টি, শ্রীনগরের ১৪টি এবং সিরাজদিখানের ১৪টি ইউনিয়নসহ মোট ৬৭টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

এক নজরে মুন্সিগঞ্জের ইউপি নির্বাচনের সময়সূচি

১. প্রথম ধাপ — ২১ জানুয়ারি ২০২৭: মুন্সিগঞ্জ সদর, ৯টি ইউনিয়ন।

২. দ্বিতীয় ধাপ — ৪ ফেব্রুয়ারি ২০২৭: গজারিয়া, ৮টি ইউনিয়ন।

৩. তৃতীয় ধাপ — ২৯ এপ্রিল ২০২৭: টংগিবাড়ী ১২টি ও লৌহজং ১০টি, মোট ২২টি ইউনিয়ন।

৪. চতুর্থ ধাপ — ১৩ মে ২০২৭: শ্রীনগর, ১৪টি ইউনিয়ন।

৫. পঞ্চম ধাপ — ২৭ মে ২০২৭: সিরাজদিখান, ১৪টি ইউনিয়ন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মে-র মধ্যে পাঁচ ধাপে সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ধাপের বিস্তারিত তফসিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ