মুন্সিগঞ্জে বাস উল্টে খাদে পড়ে ১ নারী নিহত
172

মুন্সিগঞ্জ জেলার খারসুর এলাকায় বাস উল্টে খাদে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫) নিহত হয়েছে।

এ ঘটনায় আরো ১৫ যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের খারসুর স্কুল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীদের মধ্যে পাঁচজনকে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সুমন (৩৮), কামরুল (৩০), রাবেয়া (৩৫), তারেক (২৫) ও কফিল উদ্দিন (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দোহার উপজেলার মৈনট ঘাট থেকে ৪০/৪৫ জন যাত্রী নিয়ে যমুনা পরিবহনের একটি বাস গুলিস্থানের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে খারসুর স্কুল মাঠের সামনে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয় ও অন্তত ১৫ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত যাত্রীদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এছাড়া অন্যরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক সুমন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ