ইয়াজউদ্দিন মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
2

মুন্সিগঞ্জ, ৩০ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শরীফ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

এ সময় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক গুণাবলি অর্জন করতে হবে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে তাদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৪৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের পাশাপাশি প্রতিষ্ঠানটির ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ