মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, দুই শিশু ছুরিকাহত
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের হাতিমারায় স্থানীয় দোকানদার, পানাম এলাকাবাসী ও সিপাহীপাড়া এলাকাবাসীর সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে।
সংঘষের সময় দুই শিশু গুরুতর ছুরিকাহত হয়েছে। অাহত দুই শিশুর নাম রাজন (১২) ও রবজল (১৩)।
অাহতরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি অাছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিপাহীপাড়াস্থ সাইদুল ইসলাম সানজিদ এর সাথে পানাম এর মাসুদ ও সঙ্গীদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের উপর হামলা করলে সিপাহীপাড়া এলাকার লোকজন তাদের উপর ক্ষিপ্ত হয়ে হাতিমারা চৌরাস্তায় জড়ো হয়। একপর্যায়ে পানাম এলাকার কিছু দুবৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।
একসময় স্থানীয় বিএনপি নেতা মোশাররফ পুস্তির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ অালী জানান, বিষয়টি সম্পর্কে অামি খোজ নিয়েছি, হাসপাতালে পুলিশ অাহতদের খোজখবর নিয়েছে ও ঘটনাস্থলে সতর্কাবস্থায় অাছে। অাহতদের লিখিত অভিযোগ পেলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নিবে।









