এসএসসির ফলাফল: মুন্সিগঞ্জে ‘এ প্লাসে’ দ্বিতীয় অবস্থানে কে.কে, তৃতীয় এভিজেএম
25

মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ বা ‘এ প্লাস’ পাওয়ার সংখ্যায় মুন্সিগঞ্জে দ্বিতীয় অবস্থানে রয়েছে জেলার অন্যতম পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাজী কমর উদ্দিন সরকারি ইন্সটিটিউট (কে.কে)। আর তৃতীয় অবস্থানে রয়েছে শহরের আরেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল (এভিজেএম)।

ফলাফলের তথ্য অনুযায়ী, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় শীর্ষে রয়েছে প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এরপর দ্বিতীয় অবস্থানে থাকা কাজী কমর উদ্দিন সরকারি ইন্সটিটিউটের ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় অবস্থানে থাকা আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল (এভিজেএম) থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

তবে ১৭টি জিপিএ-৫ নিয়ে এভিজেএমের সঙ্গে একই অবস্থানে রয়েছে লৌহজং গার্লস পাইলট হাই স্কুল। ফলে জিপিএ-৫ পাওয়ার সংখ্যার হিসাবে তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে এভিজেএম ও লৌহজং গার্লস পাইলট হাই স্কুল।

এ ছাড়া গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল থেকে ১৫ জন, শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান গার্লস হাই স্কুল থেকে ১৪ জন এবং কাজীর পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউশন থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বাঘরা বাজার উচ্চবিদ্যালয় থেকে ১১ জন এবং পঞ্চসার আইডিয়েল ইনস্টিটিউট ও রিকাবী বাজার গার্লস হাই স্কুল থেকে ১০ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

শহরের দুই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সাফল্য

এবারের ফলাফলে মুন্সিগঞ্জ শহরের দুই পুরোনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কে.কে সরকারি ইন্সটিটিউট ও এভিজেএম সরকারি গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের জিপিএ-৫ পাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য।

কে.কে সরকারি ইন্সটিটিউটের ৩০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৩ জন পাস করেছে। পাশের হার ৬৯ দশমিক ১৬ শতাংশ হলেও প্রতিষ্ঠানটির ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে, এভিজেএমের ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮০ জন পাস করেছে। পাশের হার ৭৭ দশমিক ৯৯ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকেও ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সব মিলিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলায় মোট ৩৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জেলায় ১২ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ১৪১ জন। মোট পাশের হার ৭১ দশমিক ৭৫ শতাংশ।

জিপিএ-৫-এর সংখ্যায় প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ শীর্ষে থাকলেও এরপরই রয়েছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কে.কে সরকারি ইন্সটিটিউট ও এভিজেএম।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ