অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘আয়নাবাজি’
সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও হিট ছবি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’। ছবিটি দেশের হল কাপিয়ে এখন মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী। এর ধারাবাহিকতায় আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ায় ছবিটি মুক্তি পাবে। ২৬ ও ২৭ নভেম্বর এবং ৩ ও ৪ ডিসেম্বর মোট চার দিন অস্ট্রেলিয়ার ছবিটি প্রদর্শিত হবে।গতকাল (১৭ নভেম্বর) প্যারিসে ‘আয়নাবাজি’ মুক্তি পেয়েছে। এছাড়াও আগামী ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, অস্টিন, শিকাগো এবং ডালাসে আর কানাডার টরেন্টো এবং ক্যালগারিতে একযোগে ‘আয়নাবাজি’ মুক্তি পাবে। গত ৩০ সেপ্টেম্ব ‘আয়নাবাজি’ দেশে মুক্তি পায়। মুক্তি পরপরই ছবিটি সাড়া ফেলে দেয়। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, নাবিলা, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওনসহ অনেকে।...
127
সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও হিট ছবি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’। ছবিটি দেশের হল কাপিয়ে এখন মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী।
এর ধারাবাহিকতায় আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ায় ছবিটি মুক্তি পাবে। ২৬ ও ২৭ নভেম্বর এবং ৩ ও ৪ ডিসেম্বর মোট চার দিন অস্ট্রেলিয়ার ছবিটি প্রদর্শিত হবে।গতকাল (১৭ নভেম্বর) প্যারিসে ‘আয়নাবাজি’ মুক্তি পেয়েছে।
এছাড়াও আগামী ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, অস্টিন, শিকাগো এবং ডালাসে আর কানাডার টরেন্টো এবং ক্যালগারিতে একযোগে ‘আয়নাবাজি’ মুক্তি পাবে। গত ৩০ সেপ্টেম্ব ‘আয়নাবাজি’ দেশে মুক্তি পায়। মুক্তি পরপরই ছবিটি সাড়া ফেলে দেয়।
এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, নাবিলা, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওনসহ অনেকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিজরী বরকতউল্লাহ।





