মুন্সিগঞ্জে বিএনপি’র দেখানো পথে যুবদল, বিক্ষোভ না তামাশা?
121

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মুন্সিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষনা দেয় কেন্দ্রীয় যুবদল।

এর প্রেক্ষিতে জেলা যুবদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচী পালন করতে শুক্রবার বিকাল ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে অাসেন। তবে পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায়ই নামতে পারেনি জেলা যুবদল নেতারা।

পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনেই বিকাল ৪টা ৪০ মিনিট থেকে ৪৩ মিনিট মোট ৩ মিনিটের সমাবেশের অাদলে ফটোসেশন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি তারেক কাশেম খাঁন মুকুল, শহর যুবদলের সভাপতি মোঃ এনামুল হক, সাধারন সম্পাদক বুরজাহান ঢালী, সদর থানা যুবদলের সাধারন সম্পাদক সামসুল হক সরকারসহ সদর উপজেলার যুবদলের নেতাকর্মীরা এতে অংশ গ্রহন করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ