১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৪:৪৭
পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল উৎপাদনের দায়ে অাটক ৪
খবরটি শেয়ার করুন:
36

অবৈধ কারেন্ট জাল উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নে কারেন্ট জাল তৈরীর ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এক হাজার ববিন সুতা ও এক হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ও চারজন শ্রমিককে আটক করে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মুক্তারপুর ফেরিঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযোগ অাছে, এই ইউনিয়নের শীর্ষস্থানীয় জনপ্রতিনিধিরাই এই ব্যবসার নিয়ন্ত্রক।

অভিযানে আটককৃত শ্রমিকরা হলেন, বাদল (৩৫), গোসাইবাগ এলাকার তোফাজ্জলের ছেলে জাহিদ (২২), একই এলাকার ফারুকের ছেলে সীমান্ত (১৭) ও রুনা আক্তার (৩৫)।

আটকৃতদের কদম রসুল কোল্ড স্টোরেজের পরিচালক আঃ আজিজ এর জিম্মায় ভ্রাম্যমান আদালত বিশ হাজার টাকা জরিমানা করে তারা যেন অদূর ভবিষ্যতে এ কাজের সাথে সম্পৃক্ত না হন এ বিষয়টি নিশ্চিত করে তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত কারেন্ট জাল ও ববিনের আনুমানিক মূল্য ষাট হাজার টাকা।

পরে সকলের উপস্থিতিতে আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়।