ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে নিখোঁজ মুন্সিগঞ্জের কিশোর, খোঁজ চায় পরিবার
মুন্সিগঞ্জ, ২ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা নাজাত হোসেন তামিম (১৫) নামে এক কিশোর ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে নিখোঁজ হয়েছে। গত ১৯ জুন ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৪৭ মিনিটে সে নিখোঁজ হয় বলে পরিবারের দাবি। পরিবার সূত্রে জানা যায়, তামিম নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তামিমের মা মরিয়ম জানান, ছেলের সন্ধান না পেয়ে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি কোনো সহৃদয় ব্যক্তি তামিমের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের...
38
মুন্সিগঞ্জ, ২ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা নাজাত হোসেন তামিম (১৫) নামে এক কিশোর ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে নিখোঁজ হয়েছে।
গত ১৯ জুন ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৪৭ মিনিটে সে নিখোঁজ হয় বলে পরিবারের দাবি।
পরিবার সূত্রে জানা যায়, তামিম নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তামিমের মা মরিয়ম জানান, ছেলের সন্ধান না পেয়ে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
তিনি কোনো সহৃদয় ব্যক্তি তামিমের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।
মোবাইল – 01852752810, 01406100892









