মাওয়া এক্সপ্রেসওয়ের রেললাইনের পাশে পাওয়া গেল অজ্ঞাত নারীর মরদেহ
28

মুন্সিগঞ্জ, ২ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশের রেললাইন এলাকা থেকে মধ্যবয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ছনবাড়ী এলাকায় আল-মদিনা মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই নারীর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ