মাদকসংশ্লিষ্টতায় আলোচিত মুন্সিগঞ্জের গোয়ালিমান্দ্রা থেকে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
6

মুন্সিগঞ্জ, ২০ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মাদকের জন্য আলোচিত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ৫১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটের দিকে গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লৌহজং উপজেলার কারপাশা এলাকার নুরু শেখের ছেলে লিটন শেখ (৫২), শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার মৃত রহমত উল্লাহর ছেলে মো. সাইফুল ইসলাম শাহীন (৩৫), একই উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকার বজলু শেখের ছেলে মো. তুষার (২০) এবং লৌহজং উপজেলার মৌছামান্দ্রা এলাকার ইস্কান্দারের ছেলে মো. জীবন হোসেন (৩১)।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি.) আবুল কালাম আজাদের নেতৃত্বে গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে গোয়ালীমান্দ্রা সাকিনস্থ জনৈক সাইদুলের বাড়ির পূর্ব পাশে ইটের সোলিং রাস্তার ওপর থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ