ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: পেন্টাগন
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: পেন্টাগন
২২

ইরান সংঘাতের প্রেক্ষাপটে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন (৪ হাজার ৮০০ কোটি) ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বৃহস্পতিবার আইনপ্রণেতাদের সামনে দেওয়া এক বক্তব্যে পেন্টাগনের এক কর্মকর্তা এই তথ্য প্রকাশ করেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এর আগে মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) গত ১ আগস্ট পর্যন্ত সংঘাতের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার বলে প্রাক্কলন করেছিল। পেন্টাগনের সাম্প্রতিক হিসাবে ব্যয় আগের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি দেখা গেছে।

মার্কিন আইনপ্রণেতাদের এক শুনানিতে পেন্টাগনের কর্মকর্তা আর্থার মিলার জানান, গত ১৩ নভেম্বর পর্যন্ত এই সামরিক কার্যক্রমে ব্যয় হয়েছে ৪ হাজার ৮৩০ কোটি ডলার। এই বরাদ্দের মধ্যে রয়েছে গোলাবারুদের ব্যবহার, নষ্ট হওয়া সরঞ্জাম প্রতিস্থাপন এবং নিয়মিত অভিযান পরিচালনার খরচ।

তবে এই হিসাবের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তর্ভুক্ত করা হয়নি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনাগুলোর সংস্কার ব্যয় কিংবা বিশ্ব অর্থনীতিতে সংঘাতের সামগ্রিক প্রভাব এই তালিকায় নেই।

চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে প্রভাব পড়ার পাশাপাশি ইয়েমেনের হুথি যোদ্ধারা আঞ্চলিক তেল অবকাঠামো ও বাণিজ্যিক নৌযান লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে।

এই পরিস্থিতির জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলো লক্ষ্য করে অবরোধ বজায় রেখেছে। উক্ত সামরিক ও নৌ-অবরোধ নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের জলসীমায় বিমানবাহী রণতরীসহ মার্কিন নৌবহর অবস্থান করছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ