সুমন-শায়লার নতুন ছবি ‘আদি’
118

প্রথমবারের মত বড় পর্দায় জুটি বাঁধলেন নায়ক এ বি এম সুমন ও নায়িকা শায়লা সাবি। ছবির নাম ‘আদি’। নাম ভূমিকায় অভিনয় করবেন সুমন। পরিচালনা করবেন নবাগত পরিচালক তানিম রহমান অংশু। কাল থেকে রাঙ্গামাটিতে ছবিটির শুটিং শুরু হচ্ছে।

এ সম্পর্কে অংশু বলেন, ‘ছবিটি আরো আগেই শুরু হবার কথা ছিলো। কিন্তু নানা কারণে শুরু করতে পারিনি। অনেকদিন পরে ছবিটির গল্পের চরিত্রের সঙ্গে যায় এমন নায়ক নায়িকা খুঁজছিলাম। অবশেষে শায়লা ও এ বি এম সুমনকে আমার উপযুক্ত মনে হয়েছে তাই তাদের ছবিটিতে চুক্তিবদ্ধ করেছি’।

ছবির গল্প সম্পর্কে তিনি বলেন, ‘এই ছবিতে সুমন নাম ভূমিকায় অভিনয় করবেন। তিনিএকজন দুর্দান্ত সন্ত্রাসী। সায়লার চরিত্রের নাম সায়না। তিনি ঘটনাচক্রে সুমনের সঙ্গে প্রেমে জড়িয়ে যান। এরপর ঘটে নানা ঘটনা’।

ছবিটিতে খল-চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। এছাড়া পুলিশ অফিসারের চরিত্রে আনিসুর রহমান মিলনের অভিনয় করার কথা রয়েছে।

ফ্যাটম্যান ফিল্মসের ব্যানারে আগামীকাল থেকে টানা তিনদিন ছবিটির গানের দৃশ্যায়ন হবে রাঙ্গামাটি ও বান্দরবানে। এরপর বিরতি দিয়ে নভেম্বরের শুরু থেকে পুরোদমে শুটিং শুরু হবে।

উল্লেখ্য, পরিচালক অংশু ‘মায়া’ নামে আরেকটি ছবির কাজ শুরু করছেন খুব শিগগিরই। এই ছবিটিতেও নায়ক থাকছেন এ বি এম সুমন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ