ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন গাদি আইজেনকোট
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন গাদি আইজেনকোট
৮

ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের জন্য বিরোধীদলীয় জোট ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটকে দায়িত্ব দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। শনিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট এ সিদ্ধান্তের কথা জানান। এর ফলে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

আনুষ্ঠানিকভাবে ম্যান্ডেট পাওয়ার পর অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট তাকে আরও অতিরিক্ত ১৪ দিন সময় দিতে পারেন। এই সময়ের মধ্যেও সরকার গঠন সম্ভব না হলে পরবর্তী সুযোগ দেওয়া হতে পারে বেঞ্জামিন নেতানিয়াহুকে।

কোনো পক্ষই যদি শেষ পর্যন্ত সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারে, তবে দেশটিতে পুনরায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নেতানিয়াহু সুযোগ পেলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার পক্ষেও সরকার গঠন করা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইজেনকোট তার নিজস্ব জোটের সদস্য, অতি গোঁড়া ইহুদি দল, আরব দল এবং ক্ষমতাসীন লিকুদ পার্টির কিছু সদস্যকে সঙ্গে নিয়ে জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন। তবে তার জোটের একাধিক শরিক দল আরব দল রা’আম ও জয়েন্ট লিস্ট এবং অতি গোঁড়া দলগুলোর সঙ্গে কাজ করার বিষয়ে আপত্তি জানিয়েছে।

এদিকে আইজেনকোটের দল জানিয়েছে, নেতানিয়াহুর দল লিকুদের যারা তাদের শর্ত মানতে রাজি হবেন, তারা জোটে যোগ দিতে পারেন। তবে আইজেনকোট নেতানিয়াহুর সঙ্গে কোনো অবস্থাতেই সরকার গঠন করবেন না বলে স্পষ্ট করেছেন। তার বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থ ব্যক্তিদের দায়িত্বে থাকার সুযোগ নেই।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ