সিরাজদিখানে দূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
সিরাজদিখান উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভা শনিবার বেলা ১টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার রওনক আফরোজা সুমা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেযারম্যান এ্যাড. আবুল কাশেম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেগম শাহিনা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উলফাৎ বেগম,
বিকেবি ডিগ্রি কলেজ অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, সিরাজদিখান থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান, উপজেলা পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম দেব কুমার মালো, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা শিক্ষক নেতা আনোয়ার হোসেন।





