মুন্সিগঞ্জের নতুন পুলিশ সুপার বদরুদ্দোজা, নীলফামারী যাচ্ছেন মেনহাজুল
১২৫

মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন মো. বদরুদ্দোজা। জেলার বর্তমান পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. বদরুদ্দোজা বর্তমানে এসআরবির উপপরিচালক (পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তাঁকে নেত্রকোণা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হলেও নতুন প্রজ্ঞাপনে সেই আদেশ বাতিল করে মুন্সিগঞ্জে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মুন্সিগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নীলফামারীর বর্তমান পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

মো. বদরুদ্দোজা বগুড়া জেলার শাজাহানপুর এলাকার বাসিন্দা। ২০১০ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

একই প্রজ্ঞাপনে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বরগুনার বর্তমান পুলিশ সুপার মো. কুদরত ই খুদা। আর বরগুনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী।

এ ছাড়া গত ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ