মুন্সিগঞ্জে ফেনসিডিলের বিকল্প সিরাপসহ যুবক ধরা
১৯

মুন্সিগঞ্জ, ৬ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর কেওয়ারে অভিযান চালিয়ে ফেন্সিডিল জাতীয় উইনক্রেক্স সিরাপের ৩০ বোতলসহ নিয়াজ মাদবর (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে উত্তর কেওয়ার এলাকায় শাহজাহান ঢালীর খেলার মাঠের পশ্চিম পাশের পায়ে হাঁটার কাঁচা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় নিয়াজ মাদবরের কাছ থেকে ফেন্সিডিল জাতীয় ৩০ বোতল WINCEREX সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নিয়াজ মাদবর সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার হুমায়ন মাদবরের ছেলে।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ