সিরাজদিখানে মাথাবিহীন অদ্ভুত অাকৃতির এক শিশুর জন্ম
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারস্থ “হেলথ্ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে” গত সোমবার রাত সাড়ে ৯ টায় মাথা বিহীন এক নবজাতকের জন্ম হয়েছে।
সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কাকালদি গ্রামের মো. আমির হোসেন এর ছেলে । নবজাতকের মা এর নাম আসমা বেগম। সদ্য জন্ম গ্রহন করা নবজাতকের মা আসমা বেগম বলেন, আল্লাহপাক এই সন্তানটিকে আমার গর্ভে জন্ম দিয়েছেন তার পরেও আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই তিনি যেন তাকে সব সময় সুস্থ্য রাখেন।
হেলথ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সিকদার জনান, গত সোমবার রাত ৯ টায় সিজার করার জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়। সাড়ে ৯ টার দিকে দেখা যায় মাথা বিহীন একটি ছেলে জন্ম দিয়েছে তার মা।
তিবি এসময় জানান শিশুটি সুস্থ্য আছে।
ডাঃ আসমাউল হুসনা লাকি জানায় বাচ্চাটির মাথা না থাকায় নরমালি ডেলিভারি করা সম্ভব হয়নি। তাই সিজারের মাধ্যমে বাচ্চাটিকে পৃথিবীর আলো দেখানো হয়েছে। এখন পর্যন্ত বাচ্চাটি সুস্থ্য অাছে।





