সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের ঝিকুটের সংবর্ধনা ২৫ জুলাই
195

মুন্সিগঞ্জ, ১৪ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৮ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীকে আগামী ২৫ জুলাই সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন।

শুক্রবার সকাল ৯ টায় উপজেলা অডিটোরিয়ামে জমকালো এ সংবর্ধনার আয়োজন হওয়ার কথা রয়েছে।

এতে সভাপতিত্ব করবেন ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম।

কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহিনা আক্তার।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সিফাতুল আলমসহ গুণীজনরা।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন ও সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়ন অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বলে আয়োজকদের পক্ষ হতে জানানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ