শ্রীনগরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা
153

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার পূর্ব বেজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের চায়ের দোকানদার আতাহার খানের বাড়ির লোকজন পার্শ্ববর্তী একটি বিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আতাহার খানের স্ত্রী আলেয়া বেগমকে (৬০) ফাঁকা বাড়িতে একা পেয়ে কে বা কারা বঁটি দিয়ে কুপিয়ে জখম করে। তার স্বজনরা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আলেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, জায়গা-সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে হত্যার ঘটনাটি ঘটেছে। গলায় ও গালে বঁটি দিয়ে আঘাতের চিহ্ন আছে। মরদেহটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ