মোল্লাকান্দি থেকে অস্র-গুলি সহ র্যাবের হাতে অাটক ৪
122

জেলার সদরের চরাঞ্চল মোল্লাকান্দি থেকে নির্বাচনের দিনগত রাতে অবৈধ অস্ত্র ও গুলিসহ ৪ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রোববার বিকেলে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১১ এর লে. কমান্ডার টুআইজি মো. গোলাজার হোসেন। এসময় উপস্থিত ছিলেন-এএসপি শাহ মো. মশিউর রহমান পিপিএম ও এসপি মো. আলমগীর হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন-সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের আবুল হোসেন দেওয়ানের ছেলে আব্দুল কাদির (২০), মিজিকান্দি গ্রামের আওয়াল পীরের ছেলে আসলাম পীর (২৬), চরকেওয়ারের ভিটি হোগলাকান্দি গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে হাফেজ মো. দেলোয়ার হোসেন (২৮) ও শহরের ইদ্রাকপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে হুসাইন মাসুম (২৮)।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, শনিবার রাত ৯টার দিকে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার থেকে তাদের অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। এদিন এ ইউনিয়নে ইউপি নির্বাচনের ভোটগ্রহন ছিলো।

র্যাবের ধারনা, অাটক অাগ্নেয়াস্রগুলো নির্বাচন পরবর্তী সহিংসতায় ব্যাবহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো।